বর্তমান বিশ্বে যে কয়টি দেশ উন্নতির শিখরে অবস্থান করছে তার মধ্যে
জার্মানী অন্যতম। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে জার্মান জাতি বিশ্বে মাথা
উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এ কারনে সারা বিশ্বের অসংখ্য মানুষ উন্নত জীবনের
লক্ষ্যে আজ জার্মানীতে পাড়ি জমাচ্ছে। এদের মধ্যে কিছু সংখ্যক মানুষ
স্থায়ীভাবে বসবাস করার জন্য যাচ্ছে, কিছু সংখ্যক যাচ্ছে পড়াশুনা অথবা
ব্যবসায়িক কাজে আর কিছু সংখ্যক মানুষ যাচ্ছে কেবলমাত্র প্রযুক্তির শিখরে
অবস্থানকারী দেশটিকে ঘুরে দেখতে। প্রতি বছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য
সংখ্যক লোক জার্মানীর ভিসার জন্য আবেদন করে থাকেন।
ভিসার আবেদন প্রক্রিয়া
- জার্মানীতে যেতে আগ্রহী ব্যক্তিকে তার নিজ দেশের জার্মান অ্যাম্বেসীতে ভিসার আবেদন করতে হয়। বাংলাদেশের নাগরিকগণ ঢাকাস্থ জার্মান অ্যাম্বেসীতে ভিসার জন্য আবেদন করবেন। ভিসার আবেদনপত্র দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
- দূতাবাস কর্তৃপক্ষ ভিসার ক্যাটাগরি অনুযায়ী তা যাচাই বাছাই করার জন্য সে দেশের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। যেমন, আপনি যদি “Residence Permit” এর জন্য আবেদন করেন তাহলে দূতাবাস কর্তৃপক্ষ আপনার আবেদন ফরমসেদেশের ইমিগ্রেশন দপ্তরে (the Auslaenderbehoerde) পাঠিয়ে দেবেন। ইমিগ্রেশন দপ্তর, স্থানীয় কর্মসংস্থান দপ্তরের (the Arbeitsamt)সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করবেন।
