Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

Tuesday, January 17, 2012

ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি in bangladesh

ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি মানেই ব্যান্ডউইথ।একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটা দেশ তথ্যপ্রযক্তিতে কতটুকু ডেভলপ করেছে তা জানতে আর কোন ডাটা দরকার নেই, শুধু ঐ দেশের ব্যান্ডউইথ ইউজ ও জনসংখ্যা রেশিও দিয়েই ফুল জানা যাবে।যার মানে বর্তমান তথ্যপ্রযুক্তির অর্থনীতি- রাজনীতির এই বিশ্বে অর্থনীতি ও উন্নয়নের প্রথম ইন্ডিকেটর হচ্ছে দেশটির পারক্যাপটা ব্যন্ডউইথ কত ? তো চলুন তথ্যপ্রযুক্তিতে সর্বদা সবার পিছে পশ্চাদপদ বাংলাদেশ যে ২০০৬ সালে প্রথম সাবমেরিন ক্যবলে সংযুক্ত হয়ে তার অতীতের ক্ষতি কাটিয়ে না উঠে কি করছে ? যেখানে এর একমাত্র নীতিমালা হওয়া উচিত, কিভাবো আরও বেশি ব্যন্ডউইথ ব্যবহার করা যায়, সেই বাংলাদেশে ব্যান্ডউইথ নিয়ে কি করছে ? আজকাল মার্কেটে ১ জিবি কন্টেন্টের ভ্যাট সহ প্রায় ৪০০/- টাকায় বিক্রি হয় -গ্রামীনফোন

Monday, January 16, 2012

16 megapixel,,optical zoom camera সহ কোডাক এন্ড্রয়েড ফোন


ক্যামেরা নির্মাতা হিসেবেই কোডাক পরিচিত, স্মার্টফোন নির্মাতা হিসেবে না। বর্তমানে যখন ক্যামেরার থেকে স্মার্টফোনের জনপ্রিয়তা বেশি তখন তারাই বা পিছিয়ে থাকবে কেন ? তারা এনেছে এন্ড্রয়েড স্মার্টফোন যেখানে ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেন্সর, এইচডি ভিডিও রেকর্ডিং, অপটিক্যাল জুম সবই রয়েছে। কোডাক পোলারয়েড এসসি১৬৩০ এড্রয়েড এইচডি নামের এই স্মার্টফোন-ক্যামেরার দামও বেশ কম, ২৯৯ ডলার।
এটা দেখে প্রথমে ক্যামেরা বলেই মনে হবে। ১৬ মেগাপিক্সেল স্মার্টফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৩এক্স অপটিক্যাল জুম লেন্সের এপারচার এফ/৩.১ – এফ/৫.৬, আইএসও সর্বোচ্চ ৩২০০ এবং সাটার স্পিড সর্বোচ্চ ১/১৪০০। এরসাথে জিনন ফ্লাশ রয়েছে।
স্মার্টফোন হিসেবে রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম এবং ট্রাই ব্যান্ড থ্রিজি কানেকটিভিটি। এছাড়া মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.২ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি। এর ব্যাটারী ১০২০ মিলিএস্পিয়ারআওয়ার। মেকানিক্যাল জুম এবং ফ্লাশ ব্যবহারের উপযোগি।

পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত

নেদারল্যান্ডসের আদালত সেদেশে দুটি আইএসপিকে ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। সুইডেনের এই ওয়েবসাইট বিনামুল্যে সফটঅয়্যার, গেম, ভিডিও, মিউজিক ইত্যাদি সরবরাহের জন্য বিশ্বখ্যাত। ২০১০ সালে সুইডেনের সরকার তাদের ৩ জনকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।
আদালতের নির্দিশে বলা হয়েছে তাদেরকে ১০ দিনের মধ্যে সাইটটি ব্যবহারে বাধা দিতে হবে, অন্যথায় প্রতিদিন ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।
এর আগে কপিরাইট আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে। অবৈধ ফাইল আপলোড বা ডাউনলোড বন্ধ করা যায়নি। পাইরেট বে কোন ফাইল তাদের কম্পিউটারে রাখে না। লক্ষ লক্ষ ব্যবহারকারীর কম্পিউটারে থাকে এবং সেখান থেকেই একজনের ফাইল আরেকজন পায়। বিটটরেন্ট এর এই পদ্ধতির কারনে তাদের কাজে বাধা দেয়া যায় না।
সুইডেনের একটি আদালতও একটি আইএসপি বিপক্ষে একই ধরনের নির্দেশ দিয়েছে। অবশ্য এসব কারনে পাইরেট বে বন্ধ হচ্ছে একথা বলার সময় এখনো হয়নি।

A

Monday, May 23, 2011

Saturday, February 19, 2011

আমেরিকায় শতকরা ১০ জনের দ্রুতগতির ইন্টারনেট নেই



সরকারীভাবে জানানো হয়েছে আমেরিকায় শতকরা ১০ জন পর্যন্ত ব্যবহারকারীর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নেই। ফলে তাদের ভাষায় সাধারন কাজ করতে পারেন না। এই কাজের মধ্যে রয়েছে অনলাইনে ভিডিও দেখা, টেলিকনফারেন্সিং ইত্যাদি। দুই তৃতিয়াংশ স্কুলে যে ব্রডব্যান্ড সংযোগ রয়েছে তা তাদের প্রয়োজনের তুলনায় ধীরগতির।

Thursday, February 17, 2011

টারগাস ব্র্যান্ডের তারবিহীন মাউস

 
কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে টারগাস ব্র্যান্ডের তারবিহীন অপটিক্যাল মাউস৷ এএমডাবি্লউ ৫০ইউএস মডেলের চমত্কার ব্লাক গ্রে কালারের সমন্বয়ে তৈরী এই মাউসটি যথেষ্ট পরিবেশবান্ধব৷ এটি ৮০০ ডিপিআই সম্বলিত হওয়ায় অনেক দ্রুত কাজ করে থাকে৷ এতে এম্বিডেক্সট্রস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মাউস দিয়ে দুহাতেই সমানভাবে কাজ করা যায়৷ এই তারবিহীন মাউস দিয়ে ৩৩ ফুট দূর থেকেও আপনার পিসি অপারেট করা সম্ভব৷

রিয়েল লাইফ ছবির অভিজ্ঞতা নিয়ে এমএসআই ব্র্যান্ডের এক্সপ্রেস কার্ড

 
এমএসআই ব্র্যান্ডের অত্যাধুনিক এন৪৫০জিটিএস সাইক্লোন মডেলের পিসিআই এক্সপ্রেস কার্ড বাজারে নিয়ে এল কম্পিউটার সোর্স লিমিটেড৷ এর ফিজিক্স এবং থ্রিডি এপিআই প্রযুক্তি সফটওয়্যারের সঠিক সমন্বয়ে উইন্ডোজে ত্রি-মাত্রিক ছবি উপস্থাপন করে, যা আপনাকে দিবে রিয়েল লাইফ ছবির অভিজ্ঞতা৷ প্রতি সেকেন্ড- ৮০০ মেগাহার্জ স্পীড গ্রাফিক্স, গেমিং কিংবা ভিডিও এনিমেশনের কাজে পিসিতে যোগ করবে দুর্দান্ত পারফর্মেন্স৷ এর আফটার বার্নিং ওভারক্লকিং প্রযুক্তি ভোল্টেজ ওঠা-নামার ঝুঁকি থেকে এক্সপ্রেস কার্ডটিকে নিরাপদ রাখে৷ এর ১২৮বিট মেমোরি ডিডিআর / ডিডিআর ্যাম সাপোর্ট করে৷

সাশ্রয়ী মূল্যে পারফেক্ট ব্র্যান্ডের ইউএসবি টিভি কার্ড



ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে কম্পিউটার সোর্স সাশ্রয়ী মূল্যে অফার করছে পারফেক্ট ব্রান্ডের ইউএসবি টিভি-কার্ড৷ এই কার্ড দিয়ে আপনার পছন্দের খেলাটি

অনায়েশেই রেকর্ড করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে৷ এই কার্ড দিয়ে এমপিইজি /, ভিসিডি এবং ডিভিডি ফরমেটে ভিডিও রেকর্ড করা যায়৷ এই টিভি কার্ডটির ১০বিট ভিডিও ডিকোডার নিশ্চিত করে সুস্পষ্ট ছবি৷ এছাড়াও এতে আছে পজ/প্লে অপশন, যা দিয়ে খেলা পজ করে আপনার পছন্দের খেলোয়ারের যে কোন মূহুর্তের ছবিও তুলে রাখতে পারবেন আপনার সংগ্রহে৷ টিভি-কার্ডটির মূল্য- ২১০০/- টাকা মাত্র৷
কম্পিউটার সোর্স প্রতিটি পারফেক্ট ইউএসবি টিভি কার্ডে দিচ্ছে ১বছরের বিক্রয়োত্তর সেবা৷
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭৩০-০০০২৭৯৷

এটিআই রেডিওন ১ জিবি গ্রাফিক্স কার্ড সম্পন্ন ডেল নোটবুক

 
গ্রাফিক্স মাল্টিমিডিয়ার উন্নতমানের কাজের জন্য চাই শক্তিশালী গ্রাফিক্স কার্ডযুক্ত পিসি৷ গিগাবাইট মেমোরি সম্পন্ন এটিআই রেডিওন কার্ড যুক্ত আরও উন্নতমানের ডেল ব্রান্ড-এর নোটবুক বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স৷ ইন্সপায়রন-১৫ আরএন ৫০১০ মডেলের এই নোটবুকটিতে আছে .৫৩ গিগাহার্জ গতিসম্পন্ন ইন্টেল কোর-আই প্রসেসর যা মেগাবাইট ক্যাশ মেমোরি সম্পন্ন৷

Tuesday, February 15, 2011

২৯৫০০ কোটি গিগাবাইট তথ্য সংরক্ষিত!


চলছে তথ্যের বিপ্লব। সেই বিপ্লবের বর হচ্ছে ডিজিটাল যুগে মানবসভ্যতার পদার্পণ। এ পর্যন্ত কত তথ্য সংরক্ষিত হয়েছে? একজন মানুষ কী পরিমাণ তথ্য তার স্মৃতিতে ধারণ করতে পারে? এ নিয়ে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা ২০ বছরেরও বেশি

Sunday, February 13, 2011

৬ দিনের কম সময়ে ১৫ তলা হোটেল তৈরী


 গত অলিম্পিকের সময় কিংবা সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে স্থাপত্যবিদ্যায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। এবারে যা করেছে তা অবিশ্বাস্য। ১৫ তলার একটি হোটেল তৈরী করা হয়েছে ৬ দিনের কম সময়ে।

Share