ক্যামেরা নির্মাতা হিসেবেই কোডাক পরিচিত, স্মার্টফোন নির্মাতা হিসেবে না। বর্তমানে যখন ক্যামেরার থেকে স্মার্টফোনের জনপ্রিয়তা বেশি তখন তারাই বা পিছিয়ে থাকবে কেন ? তারা এনেছে এন্ড্রয়েড স্মার্টফোন যেখানে ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল সেন্সর, এইচডি ভিডিও রেকর্ডিং, অপটিক্যাল জুম সবই রয়েছে। কোডাক পোলারয়েড এসসি১৬৩০ এড্রয়েড এইচডি নামের এই স্মার্টফোন-ক্যামেরার দামও বেশ কম, ২৯৯ ডলার।
এটা দেখে প্রথমে ক্যামেরা বলেই মনে হবে। ১৬ মেগাপিক্সেল স্মার্টফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৩এক্স অপটিক্যাল জুম লেন্সের এপারচার এফ/৩.১ – এফ/৫.৬, আইএসও সর্বোচ্চ ৩২০০ এবং সাটার স্পিড সর্বোচ্চ ১/১৪০০। এরসাথে জিনন ফ্লাশ রয়েছে।
স্মার্টফোন হিসেবে রয়েছে কোয়াড ব্যান্ড জিএসএম এবং ট্রাই ব্যান্ড থ্রিজি কানেকটিভিটি। এছাড়া মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.২ ইঞ্চি ডিসপ্লে, ২.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি। এর ব্যাটারী ১০২০ মিলিএস্পিয়ারআওয়ার। মেকানিক্যাল জুম এবং ফ্লাশ ব্যবহারের উপযোগি।
স্যামসাং এর নিজস্ব মোবাইল অপারেটিং সিষ্টেম বাডা। ২০১০ সালে বাজারে আসা এই অপারেটিং সিষ্টেম মুলত তাদের কমদামি টাচস্ক্রিন ফোনে ব্যবহার করে। অন্যদিকে সম্প্রতি ইন্টেল এর সাথে যৌথভাবে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম টাইজেন তৈরী করেছে তারা। এই দুটিকে একসাথে করছে তারা।
স্যামসাং এর এন্ড্রয়েড এবং উইন্ডোজ দুই অপারেটিং সিষ্টেমের ডিভাইস আছে। তারসাথে নতুন কিছু করে বাজারে আরো আধিপত্য বিস্তার করা খুবই সম্ভব। তারা জানিয়েছে এবছরই এক বা একাধিক টাইজেন অপারেটিং সিষ্টেমের ফোন বাজারে আনবে।
গুজব থেকে আনুষ্ঠানিক ঘোষনায় পৌছেছে স্যামসাং এর নতুন মোবাইল হ্যান্ডসেট। একে আই৯০০৩ বলতে পারেন অথবা গ্যালাক্সি এসএল বলতে পারেন, এতে রয়েছে সুপার ক্লিয়ার ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। আর শুধু ডিসপ্লেতেই পরিবর্তন থেমে নেই, ভেতরেও রয়েছে।
এতে ইনষ্টল করা অবস্থায় রয়েছে এন্ড্রয়েড ফ্রোয়ো ২.২।
এছাড়া আই৯০০০ এর হামিংবার্ডের পরিবর্তে ১ গিগাহার্টজ টিআই প্রসেসর। ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট। এর কোন ৮ গিগাবাইট ভার্শন থাকবে না।
আই৯০০০ থেকে এটা কিছুটা লম্বা এবং পুরুত্ব কিছুটা বেশি। সেইসাথে ব্যাটারীর আকারও বড়। এতে ২জি মোডে ১৫ ঘন্টা, থ্রিজি মোডে ৭.৫ ঘন্টা এবং ৬১০ ঘন্টার ষ্ট্যান্ডবাই পাওয়া যাবে।
আপাতত এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাইটে এটা দেখানো হয়েছে। এ সম্পর্কে কোন বক্তব্য দেয়া হয়নি।
তবে একে গ্যালাক্সি এস এর পরবর্তী মডেল বলে ভুল করবেন না। তার ঘোষনা দেয়ার কথা ১৩ ফেব্রুয়ারী তারিখে।